Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর লিফট কাণ্ড: ৭২ দিনের মধ্যে ৫ ধৃতের বিরুদ্ধে চার্জশিট পেশ, চূড়ান্ত গাফিলতিতেই মৃত্যু, মত তদন্তকারীদের

আর জি কর লিফট কাণ্ডে ৭২ দিনের মাথায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে সোমবার চার্জশিট দিল কলকাতা পুলিশ। ওই পাঁচজনের মধ্যে রয়েছেন অভিযুক্ত তিন লিফট কর্মী ও দুই নিরাপত্তারক্ষী।

আর জি কর লিফট কাণ্ড: ৭২ দিনের মধ্যে ৫ ধৃতের বিরুদ্ধে চার্জশিট পেশ, চূড়ান্ত গাফিলতিতেই মৃত্যু, মত তদন্তকারীদের
  • ২ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর লিফট কাণ্ডে ৭২ দিনের মাথায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে সোমবার চার্জশিট দিল কলকাতা পুলিশ। ওই পাঁচজনের মধ্যে রয়েছেন অভিযুক্ত তিন লিফট কর্মী ও দুই নিরাপত্তারক্ষী। এদিন শিয়ালদহ আদালতে ওই চার্জশিট পেশ করা হয়। বর্তমানে দুই নিরাপত্তারক্ষী জামিনে থাকলেও বাকি তিন লিফটম্যান জেল হাজতে আছেন। আগামী ১৫ জুন অভিযুক্তদের হাতে চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়ার কথা। এদিন কলকাতা গোয়েন্দা পুলিশের পেশ করা ২০০ পাতার চার্জশিটে অভিযুক্তদের চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার কথা তুলে ধরা হয়। তদন্তকারীদের বক্তব্য, অভিযুক্তদের সীমাহীন গাফিলতির অভিযোগেই এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল।

Advertisement

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাসে এই ঘটনাটি ঘটে। হাসপাতালের লিফটে আটকে পড়ে বেঘোরে মারা যাওয়ার অভিযোগ ওঠে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। তিনবছরের সন্তানের চিকিৎসা করাতে তিনি হাসপাতালে গিয়ে ছিলেন। ভোররাতে তিনি অসহায়ভাবে লিফটে আটকে পড়েন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান। অভিযোগ, লিফট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কার঩ণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে। লিফটের দরজায় আটকে গুরুতর জখম হন অরূপবাবু। পরে তিনি মারা যান। তাঁর পরিবারের অভিযোগ, সঠিক সময় পদক্ষেপ করলে এমন ঘটনা ঘটত না। পুলিশ তদন্তে জানতে পারে, অরূপবাবুর স্ত্রী এনিয়ে চিৎকার চেঁচামেচি করলেও কেউ সাহায্য করতে করতে এগিয়ে আসেনি। অভিযোগ ওঠে, এই ঘটনায় অভিযুক্ত তিন লিফটম্যান ও দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ ওঠে। ফলে পুলিশ তদন্তে নেমে পাঁচজনকে পাকড়াও করে। দীর্ঘ তদন্তের পর এদিন আদালত তাঁদের বিরুদ্ধে চার্জশিট পেশ করল। অভিযুক্তদের তরফে এক কৌঁসুলি সপ্তর্ষি ঘোষ এদিন বলেন, ‘মূল মামলার বিচার শুরু হলে আমরা আমাদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরব।’            
এদিকে, শোরগোলপড়া আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিসহ দুজনের বিরুদ্ধে সোমবার চার্জগঠন করা হল। এদিন আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে ওই দুজনের বিরুদ্ধে চার্জ গঠিত হয়। সিবিআইয়ের বিশেষ সরকারি কৌঁসুলি পার্থসারথি দত্ত জানান, প্রতারণা, জালিয়াতিসহ একাধিক ধারায় এই চার্জ গঠন করা হয়। আগামী ১২ জুন এই মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আখতার আলি বর্তমানে জেল হেপাজতে আছেন। তাঁর জামিনের আবেদন একাধিকবার নাকচ করে দেয় আদালত।

সম্পর্কিত সংবাদ