Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর কাণ্ড: পুলিশের জালে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের মামলায় দীর্ঘদিন থেকে এই তৃণমূল নেতাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে বেঙ্গালুরু থেকে তাঁকে ধরা হয়েছে।

আর জি কর কাণ্ড: পুলিশের জালে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৯
Prefer us on Google

কলকাতা, ৩ সেপ্টেম্বর: ভিন রাজ্যে পালিয়েও শেষরক্ষা হল না। আর জি কর কাণ্ডে এবার গ্রেপ্তার হলেন পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের মামলায় দীর্ঘদিন থেকে এই তৃণমূল নেতাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে বেঙ্গালুরু থেকে তাঁকে ধরা হয়েছে।

Advertisement

২০২৪ সালের ৯ আগস্ট অভয়া কাণ্ড ঘটে। অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য নির্যাতিতার দেহ তড়িঘড়ি দাহ করা হয়েছিল। তদারকি করেছিলেনপানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলার সঞ্জীব মুখোপাধ্যায়।

দেহ সৎকারের ঘটনার নতুন করে তদন্ত প্রয়োজন বলে গত মাসে অভয়া কাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরে পুলিশে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। যার ভিত্তিতে নতুন করে খোলা হয়েছে মামলার ফাইল। এর পরে গ্রেপ্তার হন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলার সঞ্জীব মুখোপাধ্যায়। এবার গ্রেপ্তার হলেন সোমনাথ দে।

Advertisement
সম্পর্কিত সংবাদ