Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর হাসপাতালের মধ্যেই মদ্যপান, অভিযুক্ত কর্মী

হাসপাতালের মধ্যেই মদ্যপান, বিরিয়ানি পার্টি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, কিছুদিন আগে হাসপাতালের ইমার্জেন্সি বাড়ির পাঁচতলার একটি ঘরে এখানকারই কিছু কর্মী মিলে মদ্যপানের আসর বসান। নিয়ে আসা হয় বিরিয়ানিও।

আর জি কর হাসপাতালের মধ্যেই মদ্যপান, অভিযুক্ত কর্মী
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাসপাতালের মধ্যেই মদ্যপান, বিরিয়ানি পার্টি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, কিছুদিন আগে হাসপাতালের ইমার্জেন্সি বাড়ির পাঁচতলার একটি ঘরে এখানকারই কিছু কর্মী মিলে মদ্যপানের আসর বসান। নিয়ে আসা হয় বিরিয়ানিও। এই দুর্ষ্কমের যিনি ‘পান্ডা’, তিনি চতুর্থ শ্রেণির কর্মী হলেও তাঁকে ফেসিলিটি ম্যানেজারের (পূর্বতন ক্যাডার ওয়ার্ডমাস্টার) দায়িত্ব অস্থায়ীভাবে সামলাতে বলা হয়েছিল। বিষয়টি সংবাদমাধ্যমে জানাজানি হলে হইচই পড়ে যায়। শুক্রবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ফোন করা হয়েছিল এমএসভিপি ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে। তিনি ফোন ধরেননি। সূত্রের খবর, অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মীকে ইউরোলজি বিভাগে সরিয়ে দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ