Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর: বাকি তদন্ত সিবিআইকে ৩ সপ্তাহে শেষ করতে বলল হাইকোর্ট

আর জি কর কাণ্ডে সিবিআইকে তিন সপ্তাহের মধ্যে বাকি তদন্ত শেষ করার নির্দেশ দিল হাইকোর্ট। শুক্রবার রুদ্ধদ্বার কক্ষে ছিল মামলার শুনানি।

আর জি কর: বাকি তদন্ত সিবিআইকে ৩ সপ্তাহে শেষ করতে বলল হাইকোর্ট
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে সিবিআইকে তিন সপ্তাহের মধ্যে বাকি তদন্ত শেষ করার নির্দেশ দিল হাইকোর্ট। শুক্রবার রুদ্ধদ্বার কক্ষে ছিল মামলার শুনানি। সূত্রের খবর, এদিন আদালতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে সিবিআই। নির্যাতিতার পরিবারের তরফে এই মামলায় ৫৪টি বিষয় খতিয়ে দেখার আবেদন করা হয়েছিল। সিবিআই ১৬টি বিষয় খতিয়ে দেখেছে বলে আদালতের জানিয়েছে।  সিবিআই দ্বিতীয় দফার তদন্তে কী কী বিষয় খতিয়ে দেখেছে, তা তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার দিন   জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের জন্য রাতের খাবার এনেছিলেন একজন ডেলিভারি বয়। ওই ডেলিভারি বয়কে তদন্তকারীরা জেরা করেছেন বলে আদালতে জানিয়েছে সিবিআই। এছাড়া সেদিন রাতে কর্মরত যে চার চিকিৎসক নির্যাতিতার সঙ্গে খাবার খেয়েছিলেন, তাঁদেরও জেরা করা হয়েছে। তদন্ত শেষ করার জন্য চারসপ্তাহ সময় চায় নতুন তদন্তকারী দল। তবে আদালত তিনসপ্তাহ সময় দিয়েছে। ফের শুনানি ২৪ সেপ্টেম্বর। জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহ রায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ