Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর দুর্নীতি: আখতার আলিদের বিরুদ্ধে শুনানি শুরু

আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিদের বিরুদ্ধে শুক্রবার থেকে শুনানি শুরু হল।

আর জি কর দুর্নীতি: আখতার আলিদের বিরুদ্ধে শুনানি শুরু
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিদের বিরুদ্ধে শুক্রবার থেকে শুনানি শুরু হল। শুক্রবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে চলে এই সাক্ষ্যদান। স্বাস্থ্য‌দপ্তরের তৎকালীন এক কর্তা এদিন তাঁর সাক্ষ্য পেশ করেন। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৬ জুন। 

Advertisement

এই মামলায় যেসব অভিযুক্ত জেল হেপাজতে রয়েছেন এদিন তাঁদের সশরীরে কোর্টে হাজির করা হয়নি। শুনানি চলে ভার্চুয়ালে। আদালত সূত্রের খবর, এই আর্থিক দুর্নীতি মামলার শুনানি শুরু হয়েছিল আগেই। পরবর্তীকালে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে আখতার আলিসহ দুজনকে অভিযুক্ত হিসাবে যুক্ত করা হয়। এক অভিযুক্তের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানান, আইনের বিধান বলে যে কোনো মামলার শুনানি শুরুর পর নতুন অভিযুক্ত ধরা পড়লে ফের শুনানি করাই দস্তুর। এক্ষেত্রেও সেই পদক্ষেপ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ