Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর মামলা: সরল আরও এক ডিভিশন বেঞ্চ

এবার আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ।

আর জি কর মামলা: সরল  আরও এক ডিভিশন বেঞ্চ
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, ‘রাজ্য সরকার সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন গড়ছে। সুবিচারের স্বার্থে যে ডিভিশন বেঞ্চ পর্যাপ্ত সময় দিতে পারবে, সেই বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে আমরা মনে করছি।’

Advertisement

তবে সিবিআই এদিন স্টেটাস রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট আদালত গ্রহণ করে। আগের শুনানিতে বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়েছিল, আর জি কর মামলায় যদি প্রয়োজন হয়, সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত এবং অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে যে কোনো ব্যক্তিকে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা। সেই নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। গত মার্চে নির্যাতিতার পরিবারের করা মামলা থেকে অব্যাহতি নিয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সে সময় বিচারপতি জানিয়েছিলেন, ওই মামলায় আদালত সময় দিতে পারছে না। নির্যাতিতার পরিবারের আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় জানিয়েছেন, নিয়ম মত এবার মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাবে। তিনি শুনানি জন্য পরবর্তী বেঞ্চ নির্ধারণ করবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ