Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি করে আর্থিক দুর্নীতি মামলায়  দুই ধৃতের হাতের লেখা নমুনা সংগ্রহ

আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় বিচারকের উপস্থিতিতে বুধবার দুই অভিযুক্তের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হল।

আর জি করে আর্থিক দুর্নীতি মামলায়  দুই ধৃতের হাতের লেখা নমুনা সংগ্রহ
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় বিচারকের উপস্থিতিতে বুধবার দুই অভিযুক্তের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হল। এদিন আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই দুই অভিযুক্ত হলেন বিপ্লব সিংহ ও সুমন হাজরা। সম্প্রতি সিবিআই আলিপুর আদালতে বিষয়টি নিয়ে আর্জি জানিয়েছিল। এদিকে, এই আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচজনের তরফে মামলা থেকে অব্যাহতি চেয়ে আর্জি জানানো হয়েছিল। এদিন সেই মর্মে শুনানিতে অংশ নেন সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। সেই শুনানি অসমাপ্ত থাকে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৪ এপ্রিল।

Advertisement

অন্যদিকে, আর জি কর কাণ্ডে এদিন শিয়ালদহ আদালতে অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ ওঠে, প্রথমে তিনি না এসে তাঁর আইনজীবীর মাধ্যমে হাজিরার পিটিশন দেন। তা নিয়ে আপত্তি জানান নির্যাতিতা পরিবারের কৌঁসুলি অর্মত্য দে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। এরপরই বিকেলে ফের অভিযুক্ত প্রাক্তন ওসি কোর্টে সশরীরে হাজিরা দেন। পরবর্তী শুনানি ১৬ জুলাই।         
                                              

Advertisement
সম্পর্কিত সংবাদ