Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বাংলার বাড়ি’ নিয়ে পর্যালোচনা বৈঠক বনগাঁয়, কর্মশালার সূচনা

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, তা পর্যালোচনা করতে বৈঠক হল বনগাঁয়।

‘বাংলার বাড়ি’ নিয়ে পর্যালোচনা বৈঠক বনগাঁয়, কর্মশালার সূচনা
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, তা পর্যালোচনা করতে বৈঠক হল বনগাঁয়। শনিবার বনগাঁ, বারাসত ও বসিরহাট মহকুমার ৯টি পুরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এদিন। উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব তথা সুডা’র অধিকর্তা জলি চৌধুরী। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অশোকনগর, গোবরডাঙা, বারাসত সহ একাধিক পুরসভার চেয়ারম্যান।

Advertisement

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য সমস্ত পুরকর্তাকে নির্দেশ দেন সুডা অধিকর্তা। তিনি বলেন, ‘আগামী দিনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আমাদের কাছে একটি চ্যালেঞ্জ। আমাদের সতর্ক হতে হবে। রাজ্যজুড়ে এই কর্মসূচি চলছে। সেই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের কাজও দ্রুত শেষ করতে বলা হচ্ছে সবাইকে।’ এদিন বনগাঁ পুরসভা এলাকার শিকদারপল্লিতে পুরসভা পরিচালিত সুস্বাস্থ্য কেন্দ্র ও শহিদ মিনারের উদ্বোধন করেন সুডা অধিকর্তা। বনগাঁ পুরসভার নতুন একটি সভাকক্ষ ‘রূপসী বাংলা’র দারোদ্ঘাটন করেন তিনি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ