Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাজস্ব ঘাটতি বাড়ল ১২ গুণ

চলতি বছরের এপ্রিল-মে মাসে কেন্দ্রীয় সরকারের রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৬২ হাজার কোটি টাকায়। গত বছরের তুলনায় যা ১২ গুণ বেশি।

রাজস্ব ঘাটতি বাড়ল ১২ গুণ
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি বছরের এপ্রিল-মে মাসে কেন্দ্রীয় সরকারের রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৬২ হাজার কোটি টাকায়। গত বছরের তুলনায় যা ১২ গুণ বেশি। গত মঙ্গলবার কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টসের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বাজেটে রাজস্ব ঘাটতির পরিমাণ ধরা হয়েছিল ১৬ লক্ষ ৯৬ হাজার কোটি টাকা। দু’মাসেই ঘাটতি যা দাঁড়িয়েছে, তা বাজেটে ঘোষণার ৯.৬ শতাংশের সমান। বিশেষজ্ঞদের মতে, এই বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতির সরাসরি প্রভাব পড়তে চলেছে জনকল্যাণমূলক প্রকল্পে। পানীয় জল সরবরাহ, নিকাশি ব্যবস্থার মতো ইত্যাদি খাতে সরকারি ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের তুলনায় কেন্দ্রীয় সরকারের আয়ও কমেছে। গত বছর এপ্রিল-মে মাসে সরকার আয় করেছিল ৭ লক্ষ ৮ হাজার কোটি টাকা। এবার তা কমে হয়েছে ৬ লক্ষ ৯৯ হাজার কোটি টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ