নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিকের কৃতী তালিকায় বেশ উল্লেখযোগ্য উপস্থিতি ছিল রাজ্যের সরকারি স্কুলগুলির। তবে, উচ্চ মাধ্যমিকে রাজ্যের সরকারি স্কুলগুলির মান রেখেছে ক্যালকাটা মাদ্রাসা। এখানকার বাণিজ্য শাখার ছাত্র গোলাম ফয়জল ৪৯৩ পেয়ে চতুর্থ স্থান দখল করেছেন। সার্বিক ফল বিশেষ উল্লেখযোগ্য নয় ৩৯টি সরকারি স্কুলের। মোট ২,৯৯৬ জন এই স্কুলগুলি থেকে পরীক্ষায় বসেন। পাশ করেছেন ২,৯৬৩ জন। পাশের হার ৯৮.৯০ শতাংশ। এ++ গ্রেড প্রাপক ১৭৯ জন (৫.৯৭ শতাংশ)। এ+ প্রাপকের সংখ্যা ৬৭১ জন (২২.৪০ শতাংশ)। এ গ্রেড পেয়েছেন ৮৫৮ জন (২৮.৬৪ শতাংশ)। আর বি গ্রেড পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ৫১২ (১৭.২৮ শতাংশ)। তবে সরকারি স্কুলগুলি থেকে আর্টস নিয়ে হাই স্কোর করা ছাত্রছাত্রীর সংখ্যা বেশ উল্লেখযোগ্য।



