Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর

অনুষ্ঠানের উদ্‌যাপনে খাওয়া দাওয়া এক অবশ্যম্ভাবী অঙ্গ। সামনেই ঈদ। আর সেই উপলক্ষ্যেই জোরদার মেনু তৈরি করেছে আইটিসি সোনার।

রেস্তরাঁর  খবর
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আইটিসি হোটেলের রুহানিয়ত টেবিল

Advertisement

অনুষ্ঠানের উদ্‌যাপনে খাওয়া দাওয়া এক অবশ্যম্ভাবী অঙ্গ। সামনেই ঈদ। আর সেই উপলক্ষ্যেই জোরদার মেনু তৈরি করেছে আইটিসি সোনার। মোগলাই খাবারের মধ্যে ঈদ স্পেশাল কিছু মেনু রয়েছে। তার ষোলো আনাই পাবেন হোটেলের টেক আওয়ে মেনুতে। এই বিশেষ মেনু পাওয়া যাবে ৩১ মার্চ পর্যন্ত। সাজানো মিল বক্সে থাকবে এই মেনু। তাতে পাবেন কাবাব, বিরিয়ানি, কারি ও মিষ্টি। এই মেনুর ঝলক আইটিসি সোনারের দমপক্ত রেস্তরাঁতেও পাওয়া যাবে। বিশেষ মেনুতে থাকবে খেজুর, শিক গিলাফি দমপক্ত, শিরমল, ডাল বুখারা, মুর্গ ইয়াখনি পোলাও, শাহী নিহারি, হালিম, সেভিওঁ কা মুজাফ্‌ফর ইত্যাদি। নোনতা এবং মিষ্টি সঠিক সমাহারে তৈরি এই মেনুর দু’টি ধরন, রুহানিয়ত রয়্যাল টেবিল ও রুহানিয়ত টেবিল। প্রথমটির দাম মোটামুটি ৫৯৯৯ টাকা, দু’জনের জন্য আর ৮৯৯৯ টাকা চারজনের জন্য। দ্বিতীয় মেনুটি পাবেন ৩১৯৯ টাকায় (দু’জন) আর ৫১৯৯ টাকায় (চারজন)। এছাড়া যে কোনও একটি পদ কিনতে চাইলে তাও সম্ভব। সেক্ষেত্রে পদ অনুযায়ী দাম মোটামুটি ৬৯৯ টাকা থেকে ২১২৫ টাকা। ঈদের উৎসবকে সবার সঙ্গে যাপন করতে আইটিসি হোটেলের রুহানিয়ত টেবিল বুক করতে পারেন ফোনে। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত বুকিং নেওয়া হচ্ছে। যোগাযোগ: ৪৪৪৬৪৬৪৬।   

 

আমিনিয়ার ইফতার মেনু

সামনেই ঈদ। আর সেই উপলক্ষ্যে খাবারের নানারকম সাজিয়ে নতুন মেনু বানিয়ে ফেলেছে শহরের অন্যতম জনপ্রিয় মোগলাই রেস্তরাঁ আমিনিয়া। এখানকার ইফতার মেনুতে থাকছে পুরনো ও নতুন পদের সম্ভার। তার মধ্যে রয়েছে চিকেন হালিম, মাটন হালিম, চিকেন দম হান্ডি বিরিয়ানি, মাটন আওয়াধি বিরিয়ানি, মাটন রোগানজোশ, ফিশ শিক কাবাব মশলা, চিকেন পেয়ারে কাবাব, চিকন স্টাফড তন্দুরি সহ আরও বিভিন্ন পদ। একটু জমকালো রান্না যাঁরা পছন্দ করেন তাঁদের অবশ্যই মনে ধরবে আমিনিয়ার ইফতার মেনু। এখানেই শেষ নয়। ভারতীয় উৎসবে শেষ পাতে মিষ্টিমুখ মাস্ট। সেই অনুযায়ী এখানেও পাবেন শাহী ফিরনি, মিহিদানা উইথ রাবড়ি ইত্যা঩দি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ