Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

দেবের আরজিতে সাড়া

৭২ ঘণ্টা। তিনদিন। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে এই সময়সীমার কথা জানিয়েছিলেন দেব। তাঁর দাবি ছিল, টলিউডে যাঁরা কাজ করতে পারছেন না

দেবের আরজিতে সাড়া
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

৭২ ঘণ্টা। তিনদিন। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে এই সময়সীমার কথা জানিয়েছিলেন দেব। তাঁর দাবি ছিল, টলিউডে যাঁরা কাজ করতে পারছেন না, অর্থাৎ যাঁদের উপর অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে, তাঁদের আবার কাজে ফেরাতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে দেবকে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৪৮ ঘণ্টার মধ্যে হল প্রথম পদক্ষেপ। প্রসেনজিৎকে চিঠি লিখে পরিচালকদের সংগঠন জানাল, ফেডারেশনের সঙ্গে আইনি ঝামেলা মিটিয়ে নিতে উদ্যোগী তারা। বৃহস্পতিবার সমাজমাধ্যমে চিঠিটি পোস্ট করা হয়। ডিরেক্টরস গিল্ডের তরফে জানানো হয়েছে, তারা যে মামলা করেছিল, তা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে পরিচালকরা প্রস্তুত। এছাড়াও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে পৃথকভাবে যে মামলাগুলি দায়ের হয়েছিল, সেগুলিও পুনর্বিবেচনা ও প্রত্যাহারের অনুরোধ জানানো হবে বলে জানিয়েছে ডিরেক্টরস গিল্ড। পরিচালকদের সংগঠনের আশা, তাদের এই পদক্ষেপের পর আরোপিত নিষেধাজ্ঞাগুলি তুলে নেওয়া হবে। উক্ত পোস্টটি সমাজমাধ্যমে শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন দেবও। তিনি লিখেছেন, ‘সিনেমা মূলত সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়াও একে অপরের প্রতি সম্মানের উপর নির্ভর করে এগিয়ে চলে। আমি আশা করব এই প্রথম পদক্ষেপে চরম ঘটনা ছাড়া নিষিদ্ধ সংস্কৃতি থেকে সকলে সরে আসবেন। আমরা সকলে মিলে একটি সংগঠিত ইন্ডাস্ট্রি গড়ে তুলব।’   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ