বিশাখাপত্তনম: শনিবার অন্ধ্রপ্রদেশের ভোগাপুরমে নবনির্মিত আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের অনুষ্ঠানে তাঁর দাবি, ২০১৪ সালে দেশে বিমানবন্দরের সংখ্যা ছিল ৭৪টি। ১২ বছরের এনডিএ শাসনে তা বেড়ে হয়েছে ১৬৬। অভূতপূর্ব অগ্রগতির সাক্ষী হয়েছে বিমান পরিবহণ ক্ষেত্র। প্রধানমন্ত্রীর দাবি, কেন্দ্রের ‘উড়ান’ প্রকল্পের মাধ্যমে এখন দেশের ছোটো শহরগুলির বাসিন্দারাও বিমানযাত্রার সুযোগ পাচ্ছেন। এদিনের অনুষ্ঠান থেকেই নাম না করে কংগ্রেস ও গান্ধী পরিবারকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, অতীতে শুধু একটি ‘পরিবারে’র নামেই বিমানবন্দরগুলির নামকরণ করা হত। এনডিএ সরকার সেই প্রথার অবসান ঘটিয়েছে।



