Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্ছেদের নোটিশ, আতঙ্কিত আলিপুরদুয়ারের কালীবাড়ির বাসিন্দারা

উচ্ছেদের নোটিশ পেয়ে আতঙ্কিত আলিপুরদুয়ার জংশনের কালীবাড়ি কলোনীর বাসিন্দারা। যে কোনওদিন বুলডোজার দিয়ে দীর্ঘদিনের আস্তানা গুঁড়িয়ে দিতে পারে রেল কর্তৃপক্ষ।

উচ্ছেদের নোটিশ, আতঙ্কিত আলিপুরদুয়ারের কালীবাড়ির বাসিন্দারা
  • ৩ জুন, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: উচ্ছেদের নোটিশ পেয়ে আতঙ্কিত আলিপুরদুয়ার জংশনের কালীবাড়ি কলোনীর বাসিন্দারা। যে কোনওদিন বুলডোজার দিয়ে দীর্ঘদিনের আস্তানা গুঁড়িয়ে দিতে পারে রেল কর্তৃপক্ষ। এই আশঙ্কা ক্রমেই বাড়ছে। তাই বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদের নোটিশে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিআরএম অফিসে বিক্ষোভ দেখালেন তাঁরা। এই বিক্ষোভে শামিল হন কোচবিহার শহরের হকাররাও। এদিন সিটুর নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি হয়। বিক্ষোভের পর সিটুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এডিআরএমএর হাতে একটি স্মারকলিপিও তুলে দেয়। সেই স্মারকলিপিতে বিকল্প পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না বলে সিটুর তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ