একদিকে ভারত - পাক সংঘাতের আবহ। অন্যদিকে বাংলাদেশে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা। দুই মিলিয়ে আতঙ্কে রাত কাটছে জলপাইগুড়ি বেরুবাড়ি সীমান্তের কাঁটাতারের ওপারের পাঁচটি গ্রামের বাসিন্দাদের। যে কোনও মুহূর্তে যদি বাংলাদেশের দুষ্কৃতীরা হামলা চালায়, কী হবে তাঁদের সেই আতঙ্ক সারাক্ষণ তাড়া করে নিয়ে বেড়াচ্ছে তাঁদের।


