ময়নাগুড়ির ১২৪ নম্বর বুথের মাধবডাঙা ১ গ্রাম পঞ্চায়েত এলাকার অধিকাংশ বাড়িতে জলের সমস্যা। পাইপলাইন থাকলেও বাড়িতে জল আসে না বলে অভিযোগ। এলাকার স্ট্যান্ড পোস্টেও আসে না জল। যার জেরে ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। তীব্র গরমে জলকষ্ট ভোগ করতে হচ্ছে লক্ষ্মীনারায়ণ বুথের বাসিন্দাদের।



