Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশের ভূমিকায় ফুঁসছেন বাসিন্দারা

বারুইপুরে নাবালিকাকে খুনের ঘটনায় পুলিশ প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত ছিল বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।

পুলিশের ভূমিকায় ফুঁসছেন বাসিন্দারা
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে নাবালিকাকে খুনের ঘটনায় পুলিশ প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত ছিল বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। তাঁদের কথায়, আমরা রাতেই পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু ক্যাম্প থেকে কয়েকজন এলেও থানা থেকে ফোর্স আসেনি। তাহলে হয়ত রাতেই খুঁজে পাওয়া যেত নাবালিকাকে। এই ঘটনায় অভিযুক্তদের ফাঁসির সাজা হবে বলে আশ্বাস দিয়েছেন আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কংকরপ্রসাদ বারুই।  এদিন উত্তেজিত বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক অভিযুক্তই ধরা পড়বে। মুখ্যমন্ত্রী মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় যারা জড়িত, কেউ রেহাই পাবে না। আপনারা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন।  ঘটনাস্থলে আইজি কংকরপ্রসাদ বারুই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ