Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আদালতে সরকারি আইনজীবীদের প্যানেলে রদবদল

রাজ্যে পালাবদলের পর এবার উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন আদালতে সরকার পক্ষের মামলা পরিচালনার দায়িত্বে রদবদল।

আদালতে সরকারি আইনজীবীদের প্যানেলে রদবদল
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যে পালাবদলের পর এবার উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন আদালতে সরকার পক্ষের মামলা পরিচালনার দায়িত্বে রদবদল। পুরনো প্যানেল বাতিল করে নতুন করে ২৬৫ জন আইনজীবীকে নিয়ে তৈরি হল সরকারি আইনজীবীদের প্যানেল। নতুন তালিকায় রয়েছেন ২১৫ জন পাবলিক প্রসিকিউটর এবং ৫০ জন গভর্নমেন্ট প্লিডার। নোটিফিকেশন অনুযায়ী, নতুন নিয়োগ অবিলম্বে কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্যানেলই বহাল থাকবে। ফলে জেলার বিভিন্ন আদালতে সরকারি পক্ষের মামলা পরিচালনার দায়িত্ব এবার নতুন আইনজীবীদের হাতে যাচ্ছে। প্যানেলে সবচেয়ে বেশি আইনজীবী রাখা হয়েছে বারাসত ও বারাকপুর আদালতের জন্য। বারাসত সদর আদালতের জন্য ৮৫ জন প্যানেল পাবলিক প্রসিকিউটর ও ১৯ জন গভর্নমেন্ট প্লিডার নিয়োগ করা হয়েছে। আর বারাকপুর আদালতের জন্য রয়েছেন ৭৫ জন পাবলিক প্রসিকিউটর ও ২৪ জন গভর্নমেন্ট প্লিডার। বনগাঁ মহকুমা আদালতে ২৫ জন, বসিরহাট মহকুমা আদালতের জন্য ১৬ জন পাবলিক প্রসিকিউটর এবং সাতজন করে গভর্নমেন্ট প্লিডার রাখা হয়েছে। বিধাননগর আদালতেও নতুন করে ১৪ জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ