বীরভূম জেলা পুলিসে রদবদল। বুধবার সন্ধ্যায় মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসকে সাঁইথিয়ায় বদলি করা হয়েছে। এই পরিস্থিতিতে মল্লারপুরের দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল গোঁসাইকে। অন্যদিকে, আহমেদপুরের দায়িত্বে থাকা মনোজকুমার পতিকে বোলপুরে বদলি করা হয়েছে। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল হানিফকে।



