Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

কেন্দ্রকে ২.৮৭ লক্ষ কোটি ডিভিডেন্ড দেবে রিজার্ভ ব্যাংক

ইরান আমেরিকা যুদ্ধের জেরে টালমাটাল বিশ্ব অর্থনীতি। ধাক্কা খেয়েছে ভারতও। এই পরিস্থিতিতে ২০২৫-২৬ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারকে রেকর্ড ২.৮৭ লক্ষ কোটি টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

কেন্দ্রকে ২.৮৭ লক্ষ কোটি ডিভিডেন্ড দেবে রিজার্ভ ব্যাংক
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ইরান আমেরিকা যুদ্ধের জেরে টালমাটাল বিশ্ব অর্থনীতি। ধাক্কা খেয়েছে ভারতও। এই পরিস্থিতিতে ২০২৫-২৬ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারকে রেকর্ড ২.৮৭ লক্ষ কোটি টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে আরবিআইয়ের ৬২৩তম সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টর্সের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ সালে ২.৬৯ লক্ষ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছিল রিজার্ভ ব্যাংক। যা ছিল ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় ২৭.৪ শতাংশ বেশি। সেবছর ২.১ লক্ষ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছিল রিজার্ভ ব্যাংক। ২০২২-২৩ সালে এর পরিমাণ ছিল ৮৭ হাজার ৪১৬ কোটি টাকা। প্রসঙ্গত, চলতি আর্থিক বছরে রিজার্ভ ব্যাংকের ব্যালেন্স শিট প্রায় ২০.৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে রয়টার্সের  সমীক্ষা বলছে, আরবিআইয়ের ডিভিডেন্ডের পরেও ৪.৩ শতাংশ রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রায় পৌঁছাবে না কেন্দ্র। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ