Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনা বিক্রির রিপোর্ট সঠিক নয়, জানাল রিজার্ভ ব্যাংক

রিজার্ভ ব্যাংক জানিয়েছে, সোনা বিক্রির রিপোর্ট সঠিক নয়। সরকারি তথ্য অনুযায়ী, সোনার ফিজিকাল স্টক ৮৮০.৫২ টনেই রয়েছে। বিস্তারিত পড়ুন।

সোনা বিক্রির রিপোর্ট সঠিক নয়, জানাল রিজার্ভ ব্যাংক
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই (পিটিআই): সরকারি ভাণ্ডার থেকে সোনা বিক্রি সংক্রান্ত রিপোর্ট বুধবার খারিজ করে দিল রিজার্ভ ব্যাংক (আরবিআই)। শীর্ষ ব্যাংক এদিন বলেছে, সোনার ‘ফিজিকাল স্টক’-এ কোনো পরিবর্তন হয়নি। তা ৮৮০.৫২ টনেই বজায় রয়েছে।

Advertisement

এর আগে ব্লুমবার্গ সংবাদমাধ্যমের একটি রিপোর্টে দাবি করা হয়ছিল, পশ্চিম এশিয়ার সংঘাতের ধাক্কা থেকে বিদেশি মুদ্রার ভাণ্ডারকে রক্ষা করতে আরবিআই হয়তো ১ হাজার ২০০ কোটি ডলার মূল্যের সোনা বিক্রি করে দিয়েছে। এদিন পাল্টা বিবৃতি দিয়ে আরবিআই বলেছে, এধরনের রিপোর্টগুলি সঠিক নয়। এরকম বিষয়ে আরবিআই নির্দিষ্ট সময় অন্তর সরকারিভাবে যে তথ্য প্রকাশ করে, সাধারণ মানুষকে সেই তথ্যের উপরই আস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এরই মধ্যে আবার সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) থেকেও পৃথকভাবে ‘ফ্যাক্ট চেক’-এর ভিত্তিতে সোনা বিক্রি সংক্রান্ত রিপোর্ট খারিজ করা হয়েছে। পিআইবি বলেছে, আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ভারতের ফরেন এক্সচেঞ্জ ভাণ্ডারে সোনার অংশ ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৩.৯২ শতাংশ ছিল। ২০২৬ সালের ৩১ মার্চ তা বেড়ে হয়েছে ১৬.৭০ শতাংশ। ২২ মে তা আরও বেড়ে হয়েছে ১৬.৮৫ শতাংশ।    

Advertisement
সম্পর্কিত সংবাদ