আন্দোলন হলেই সংরক্ষণ তুলে দেওয়া যায় না: চিরাগ
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: কেউ আন্দোলন করলেই সংরক্ষণ প্রথা তুলে দেওয়া যায় না। স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। শনিবার পাটনা বিমানবন্দরে তিনি বলেন, সংরক্ষণ ব্যবস্থা কোনো দয়া কিংবা অনুদান নয়। এটি সংবিধান স্বীকৃত অধিকার। প্রজন্মের পর প্রজন্ম বৈষম্যের শিকার হওয়া জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতে ফেরানোর লক্ষ্যেই এই ব্যবস্থা চালু করা হয়েছিল। দিল্লির যন্তর মন্তরে সংরক্ষণ প্রথা বাতিলের দাবিতে চলা আন্দোলন প্রসঙ্গে চিরাগ বলেন, আন্দোলন করলেই সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়া যায় না। এই ব্যবস্থা কোনো সরকারের ইচ্ছাধীন সুবিধা নয়। তাঁর মতে, আন্দোলনকারীরা তাঁদের উদ্বেগের কথা জানাচ্ছেন। তবে যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব। সংরক্ষণের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা আলোচনা করলে বুঝতে পারবেন আন্দোলনকারীরা।  

Advertisement