উত্তর সিকিমে কিছুটা উন্নতি হল আবহাওয়ার। ফলে লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ শুরু হল। তবে হোটেল থেকে লাগেজ নিয়ে ধস কবলিত অনেকটা রাস্তা হেঁটে এসে তবে গাড়িতে উঠতে হচ্ছে তাঁদের। অন্যদিকে, লাচেন এখনও বিচ্ছিন্ন। ফলে সেখানে আটকে পড়া পর্যটকদের এখনই ফেরানো সম্ভব নয় বলে সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে।



