Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬

রুশ সেনায় থাকা ভারতীয়দের ফেরাতে মস্কোর কাছে আরজি

রুশ সেনাবাহিনীতে থাকা ভারতীয়দের মুক্তি দেওয়া হোক। দ্রুত দেশে ফেরানো হোক তাঁদের। রাশিয়ার কাছে ফের এই আর্জি জানাল ভারত।

রুশ সেনায় থাকা ভারতীয়দের ফেরাতে মস্কোর কাছে আরজি
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রুশ সেনাবাহিনীতে থাকা ভারতীয়দের মুক্তি দেওয়া হোক। দ্রুত দেশে ফেরানো হোক তাঁদের। রাশিয়ার কাছে ফের এই আর্জি জানাল ভারত। ৫৫ জন ভারতীয় এখনও রুশ সেনাবাহিনীতে রয়েছেন বলে খবর। তাঁদের অবস্থান ও বর্তমান পরিস্থিতি জানতে চেয়েছে নয়াদিল্লি।  

Advertisement

শনিবার ভারত-রাশিয়া পরামর্শদাতা কমিটির বৈঠকে জানানো হয়, এখনও পর্যন্ত প্রায় ১৪০ জন ভারতীয় নাগরিককে রুশ সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা এখনও সেখানে রয়েছেন, তাঁদের দ্রুত অব্যাহতি দেওয়া হোক। এ বিষয়ে রুশ সরকারের সঙ্গে সর্বোচ্চ পর্যায়েও যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ভারতীয় নাগরিকদের রুশ সেনাবাহিনীতে নিয়োগের সঙ্গে যুক্ত দালালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁদের মাধ্যমে আর কোনো ভারতীয় যাতে প্রতারণার শিকার হয়ে রুশ সেনাবাহিনীতে যোগ না দেন, সে বিষয়েও পদক্ষেপ করা হচ্ছে। গত মাসে বিদেশসচিব বিক্রম মিস্রির দেওয়া তথ্যের সঙ্গেও সর্বশেষ পরিসংখ্যানের সামঞ্জস্য রয়েছে। মিসরি জানিয়েছিলেন, মোট ২২৭ জন ভারতীয় নাগরিককে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল। তাঁদের মধ্যে ১৩৯ জনকে ইতিমধ্যেই সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ