Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

সংসদে আলোচনা ছাড়াই পাশ অধিকাংশ বিল, দাবি রিপোর্টে

লোকসভা হোক বা রাজ্যসভা। সংসদে কোনো আলোচনা ছাড়াই পাশ হয়ে যাচ্ছে অর্ধেকের বেশি বিল। অর্থাৎ বিল পেশ হওয়ার পরেই মঞ্জুর হয়ে যাচ্ছে।

সংসদে আলোচনা ছাড়াই পাশ অধিকাংশ বিল, দাবি রিপোর্টে
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লোকসভা হোক বা রাজ্যসভা। সংসদে কোনো আলোচনা ছাড়াই পাশ হয়ে যাচ্ছে অর্ধেকের বেশি বিল। অর্থাৎ বিল পেশ হওয়ার পরেই মঞ্জুর হয়ে যাচ্ছে। সাম্প্রতিক রিপোর্টে এমনটাই জানিয়েছে পিআরএস লেজিসলেটিভ রিসার্চ। প্রসঙ্গত, সংসদের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত গবেষণা করে এই সংস্থা। রিপোর্ট অনুযায়ী, চলতি ১৮ তম লোকসভা গঠন হওয়ার পর এখনও পর্যন্ত মোট ৬৪টি বিল পেশ হয়েছে। এর মধ্যে ৩৪টি অর্থাৎ ৫৩ শতাংশ বিল পেশ হওয়ার সঙ্গে সঙ্গে পাশ হয়ে যায়। এক্ষেত্রে এগুলি একটি মাত্র অধিবেশনেই মঞ্জুর হয়েছে। জানা গিয়েছে, গত বাজেট অধিবেশনে মোট ১০টি বিল পেশ করে কেন্দ্রের বিজেপি সরকার। তারমধ্যে ৫টি বিল ওই অধিবেশনেই  সংসদের দুই কক্ষেই অনুমোদিত হয়।  সদ্যসমাপ্ত বাদল অধিবেশনেও এই ট্রেন্ডের অন্যথা হয়নি। সেখানে ১২টির মধ্যে ১১টি বিল পাশ হয়েছে। এর মধ্যে সাতটি বিল ৫ মিনিট বা তার কম সময়ের মধ্যে পাশ হয়েছে বলে জানা গিয়েছে। পিআরএস জানিয়েছে, এতো কম সময় হাতে থাকলে বিল নিয়ে আলোচনা করার সুযোগই পান না সাংসদরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ