Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে রাস্তা ও পার্কের ‘নাম বদল’

বারাসতের দুটি জায়গার নাম ‘বদল’ করল বিজেপি। সোম ও মঙ্গলবার বিজেপি কর্মী-সমর্থকরা বারাসতের একটি রাস্তা ও পার্কের নামে বদলে দিল।

বারাসতে রাস্তা ও পার্কের ‘নাম বদল’
  • ৬ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতের দুটি জায়গার নাম ‘বদল’ করল বিজেপি। সোম ও মঙ্গলবার বিজেপি কর্মী-সমর্থকরা বারাসতের একটি রাস্তা ও পার্কের নামে বদলে দিল।  

Advertisement

তৃণমূল পরিচালিত বারাসত পুরসভার গত ২০২২ সালে চাঁপাডালি মোড় সংলগ্ন তিতুমির বাস টার্মিনালের পাশে একটি পার্ক তৈরি করেছিল। পার্কের নামকরণ করা হয় সিরাজ উদ্যান। ভিতর ছোট্ট একটি জলাশয় রয়েছে। কথিত আছে, বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা মুর্শিদাবাদ থেকে কলকাতায় যাওয়ার সময় বারাসতের ওই জায়গার জলাশয়ে নবাবের হাতিরা জল খেত। 
ইতিহাসের সঙ্গে জড়িত থাকায় এই পার্কের নামকরণ করা হয় সিরাজ উদ্যান। এবার বারাসতে বিজেপি জয়ের পরেই মঙ্গলবার বিজেপি কর্মীরা সিরাজ উদ্যানের নেমপ্লেট সরিয়ে ওই পার্কের নামকরণ করে দিয়েছে শিবাজি উদ্যান। অন্যদিকে, বারাসত শহরের ভিতর যাওয়া ১২ নম্বর জাতীয় সড়কের কাঠগোলা এলাকায় একটি তোরণ নির্মাণ করেছিল বারাসত পুরসভা। সেখানে ধর্মীয় স্থান থাকার কারণে তোরণের নামকরণ করা হয় মসজিদ বাড়ি রোড। এদিন বিজেপি কর্মীরা ওই তোরণের নামকরণ করে দিয়েছে নেতাজি পল্লি রোড। এই প্রসঙ্গে বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, বিজেপি কর্মীরা উদ্যানের নামকরণ করেছে শিবাজি উদ্যান। রাজনৈতিক পরিস্থিতি একটু শান্ত হোক বোর্ড মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত হবে। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, ব্যক্তিগতভাবে কেউ কেউ এটা করেছে। এটা দলের সিদ্ধান্ত নয়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ