Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গুরু স্মরণ

ওড়িশি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের স্মরণে ‘সৃজন ছন্দ সংস্থা’ এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করল রবীন্দ্রসদনে। গুরুকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানের সূচনা করেন। সংস্থার পক্ষ থেকে তাঁদের সম্মান জানানো হয়।

গুরু স্মরণ
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•ওড়িশি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের স্মরণে ‘সৃজন ছন্দ সংস্থা’ এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করল রবীন্দ্রসদনে। গুরুকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানের সূচনা করেন। সংস্থার পক্ষ থেকে তাঁদের সম্মান জানানো হয়। এরপর ‘শিবরঞ্জনি রাগ’ ও ‘খেমতা’ একতালিতে নিবদ্ধ ‘শিবস্তুতি’ নৃত্যে শিবের বন্দনা করেন রাজীব ভট্টাচার্য, সুরজিত বিশ্বাস,ও সৌমেন কুন্ডু। শর্মিলা বিশ্বাসের কোরিওগ্রাফিতে নির্মিত ওড়িয়া অভিনয়-এ ‘প্রাণ সঙ্গিনী রে’প্রশংসনীয়। নৃত্য পরিবেশনায় অভিনয়, ভাব ও অঙ্গভঙ্গিমায় বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেন দীপজয় সরকার, রাগিনী হিন্দোচা। অনুষ্ঠানে কণ্ঠসংগীত পরিবেশন করেন হিমাংশু শেখর সোয়াইন, সেতারে জীবন প্রকাশ দাস, বাঁশীতে জওহর মিশ। ‘রামচরিত মানস’ থেকে নেওয়া ‘শবরী’ উপস্থাপনায় রতিকান্ত মহাপাত্রর অসামান্য অভিব্যক্তি ও অভিনয় উপস্থিত দর্শকদের নজর কাড়ে। যেখানে তিনি অপূর্ব নৃত্যভঙ্গিমায় রামের স্পর্শে জরা ব্যধিগ্রস্ত এক গরীব মেয়ের মুক্তির বর্ণনা দেন। প্রিয়দর্শিনী গোবিন্দর পরিবেশনার ভরতনাট্যম মনোমুগ্ধকর। তনুশ্রী শংকর ও সহশিল্পীদের উপস্থাপনার শিবা, মৈত্রী ও অর্পন নৃত্যপদগুলি প্রশংসনীয়। উপস্থিত ছিলেন শর্মিলা বিশ্বাস, অলকানন্দা রায়, এবং অন্যান্যরা।

Advertisement

কলি ঘোষ

সম্পর্কিত সংবাদ