Bartaman Logo
৯ জুন, ২০২৬

নিজেকে ভগবানের অবতার বলে মহিলাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার ধর্মগুরু

নিজেকে ভগবান শিবের অবতার দাবি করে এক মহিলাকে ধর্ষণ। এমনই অভিযোগ উঠল মহারাষ্ট্রের পালঘরের এক ধর্মগুরু ঋষিকেশ বৈদ্যের বিরুদ্ধে।

নিজেকে ভগবানের অবতার বলে মহিলাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার ধর্মগুরু
  • ২৭ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

মুম্বই, ২৭ মার্চ: নিজেকে ভগবান শিবের অবতার দাবি করে এক মহিলাকে ধর্ষণ। এমনই অভিযোগ উঠল মহারাষ্ট্রের পালঘরের এক ধর্মগুরু ঋষিকেশ বৈদ্যের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনের বাসিন্দা ওই নারী ২০২৩ সালে সামাজিক মাধ্যমে অভিযুক্তের সঙ্গে প্রথম যোগাযোগ করেন।  সাম্প্রতি নাসিকে প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার ও স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাতের গ্রেপ্তারের পরই ওই  নির্যাতিতা অভিযুক্ত ঋষিকেশ বৈদ্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সাহস পান। 

Advertisement

মহিলার তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, '২০২৩ সালের ডিসেম্বরে অভিযুক্ত ব্যক্তি মহিলাটির সঙ্গে দেখা করতে পুনে গিয়েছিলেন। অভিযোগ, তিনি নিজেকে মহাদেবের অবতার এবং ওই মহিলাটি তার 'পার্বতী' বলে দাবি করে তাকে প্রতারণা করেছিলেন'। আরও জানান, ওই ব্যক্তি তাঁকে পুনের মঞ্জরী এলাকার একটি লজে নিয়ে যায়, সেখানে মাদক যাতীয় কিছু খাইয়ে তাঁর সুযোগ নিয়ে ধর্ষণ করে। এমনকি আপত্তিকর কিছু ছবিও ক্যামেরা বন্দি করে রাখে ওই ব্যক্তি। সেই ছবিগুলি ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেলও করতেন। আবার তাঁকে ভাসাইয়ের একটি হোটেলে ডেকে নিয়ে আবারও যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ তাঁর। অভিযোগকারী আরও অভিযোগ করেছেন যে, একই ধরনের কার্যপ্রণালী ব্যবহার করে আরও বেশ কয়েকজন নারীকে প্রলুব্ধ করে যৌন নর্যাতন করেছে ঋষিকেশ। 

পুলিশ এই ঘটনার আরও তদন্ত করছে। যেহেতু মূল অপরাধটি পুনেতে সংঘটিত হয়েছে তাই মানিকপুর থানার পুলিশ বুধবার একটি 'জিরো এফআইআর' নথিভুক্ত করে এবং পরবর্তী তদন্তের জন্য মামলাটি পুনের হাদাপসার থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ