নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। সোমবার ডিভিশন বেঞ্চ জানায়, ৩১ আগস্ট পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া মহুয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। ভারতীয় সেনা এবং অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।



