Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিমানযাত্রীদের স্বস্তি, ৬০% সিট বিনামূল্যে রাখার নির্দেশ কেন্দ্রের

বিমানযাত্রীদের জন্য সুখবর। আজ বুধাবার সকালে একটি নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রক

বিমানযাত্রীদের স্বস্তি, ৬০% সিট বিনামূল্যে রাখার নির্দেশ কেন্দ্রের
  • ১৮ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি: বিমানযাত্রীদের জন্য সুখবর। আজ বুধাবার সকালে একটি নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রক। নির্দেশিকায় জানানো হয়েছে বিমানের ৬০% শতাংশ সিট বিনামূল্যে পছন্দ করে নিতে পারবেন যাত্রীরা। এতদিন পছন্দের সিটের জন্য বিমানভাড়া ছাড়াও অতিরিক্ত টাকা দিতে হত যাত্রীদের। বিমানের টিকিট কাটার পর ওয়েব চেক ইন এর সময় অতিরিক্ত টাকা নেওয়া হত, সেই অতিরিক্ত  খরচের থেকে যাত্রীদের রেহাই দিল কেন্দ্র।

Advertisement

এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে একই পিএনআরে টিকিট কাটা হলে তাদের আসন পাশাপাশি রাখতে হবে। যাতে যাত্রীরা তাদের পরিবার, বন্ধুদের সঙ্গে পাশাপাশি বসে যাত্রা করতে পারেন। অনেক ক্ষেত্রেই যাত্রীদের পাশাপাশি সিটের জন্য অতিরিক্ত টাকা দিতে হত বিমানসংস্থা গুলিকে। কিন্তু এখন থেকে সেই জন্য কোনো অতিরিক্ত খরচ করতে হবে না। 

এছাড়াও যাত্রীদের অনেকেই গান-বাজনা এবং খেলাধুলোর সরঞ্জাম নিয়ে যান বিমানে। সেগুলি যথাযথ ভাবে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিমান দেরি হলে বা বাতিল হলে যাত্রীদের কী করণীয় তা  বিমানসংস্থা গুলিকে তাদের ওয়েবসাইটে, মোবাইল অ্যাপে এবং বিমানবন্দরের কাউন্টারে উল্লেখ করতে বলা হয়েছে। এখন থেকে সবরকম ঘোষণা যাত্রীদের স্থানীয় ভাষাতেও করতে হবে। এছাড়াও যাত্রীদের বিভিন্ন সুবিধার দিকে নজর রেখে নতুন নির্দেশিকা জারি করল বিমান পরিবহন মন্ত্রক।

সম্পর্কিত সংবাদ