Bartaman Logo
৯ জুন, ২০২৬

৬ মাস পরে স্বস্তি, অবশেষে মুক্তি পাচ্ছেন সোনম ওয়াংচুক

গত বছরের ২৪ সেপ্টেম্বর উত্তাল হয়ে উঠেছিল লাদাখ। এর ঠিক দু’দিনে মাথায় জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) গ্রেফতার হন সোনাম ওয়াংচুক।

৬ মাস পরে স্বস্তি, অবশেষে মুক্তি পাচ্ছেন সোনম ওয়াংচুক
  • ১৪ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৪ মার্চ: ছ’মাসের দীর্ঘ লড়াইয়ের আপাতত অবসান। অবশেষে মুক্তি পেতে চলেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করে তাঁকে এতোদিন আটক করে রাখা হয়েছিল। শনিবার তা প্রত্যাহার করে কেন্দ্র। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

গত বছরের ২৪ সেপ্টেম্বর উত্তাল হয়ে উঠেছিল লাদাখ। এর ঠিক দু’দিনে মাথায় জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) গ্রেফতার হন সোনাম ওয়াংচুক। মোদি সরকারের অভিযোগ, এই প্রাণঘাতী হিংসার নেপথ্যে তাঁর উস্কানিমূলক ভাষণ দায়ী। এর পর থেকে রিয়েল লাইফের ‘র‌্যাঞ্চো’র ঠিকানা যোধপুর জেল। এদিকে তাঁর স্বাস্থ্যের অবনতিও হচ্ছে দিনের পর দিন। এই পরিস্থিতিতে ওয়াংচুকের মুক্তির দাবি ক্রমশ জোরাল হচ্ছিল। ইতিমধ্যে এনিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে। সেই মামলা চলাকালীনই শনিবার ওয়াংচুককে মুক্তির বিজ্ঞপ্তি জারি হল।
যেখানে বলা হয়, এনএসএ’র আওতায় ইতিমধ্যেই ছয় মাস কাটিয়ে ফেলেছেন ওয়াংচুক। সবদিক বিবেচনা করে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত।

সম্পর্কিত সংবাদ