Bartaman Logo
৯ জুন, ২০২৬

সুপ্রিম কোর্টের জাল নথি পেশ করে জেলমুক্তি, জানা গেল ৮ বছর পর!

সুপ্রিম কোর্টের আদেশের নথি জাল করে দিব্যি জেল থেকে বেরিয়ে গিয়েছিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। প্রায় আট বছর পর বিষয়টি নজরে আসতেই হতবাক বেঙ্গালুরুর পারাপ্পনা অগ্রহারা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

সুপ্রিম কোর্টের জাল নথি পেশ করে জেলমুক্তি, জানা গেল ৮ বছর পর!
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: সুপ্রিম কোর্টের আদেশের নথি জাল করে দিব্যি জেল থেকে বেরিয়ে গিয়েছিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। প্রায় আট বছর পর বিষয়টি নজরে আসতেই হতবাক বেঙ্গালুরুর পারাপ্পনা অগ্রহারা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। শংকর এ নামে ওই বন্দির খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। দায়ের করা হয়েছে এফআইআর। ষড়যন্ত্রে আর কেউ যুক্ত ছিলেন কি না, তা জানার চেষ্টা চলছে।

Advertisement

সূত্রের খবর, ২০০১ সালের মুক্তিপণের বিনিময়ে অপহরণ সংক্রান্ত মামলায় শংকরকে যাবজ্জীবন দিয়েছিল আদালত। একইসঙ্গে জরিমানাও করা হয়। ২০১৮ সালে একটি চিঠি পায় জেল কর্তৃপক্ষ। চিঠিতে সুপ্রিম কোর্ট জানায়, চলতি বছরের ১৩ নভেম্বর শংকরকে যেন জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জরিমানা হিসাবে ১০ হাজার টাকাও দিয়েছিল শংকর। কয়েক বছর পরে শংকরের বিরুদ্ধে আদালতের নথি জাল করার অভিযোগ ওঠে। সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে জেল কর্তৃপক্ষ। শুরু হয় বিভাগীয় তদন্ত। এই সময় সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ২০১৮ সালের শংকরের জেলমুক্তি সংক্রান্ত কোনো আদেশ দেওয়া হয়নি। তদন্তকারীদের অনুমান, এই কাজে শংকরকে বেশ কয়েকজন সাহায্য করে থাকতে পারে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, দোষ প্রমাণিত হলে প্রত্যেকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ