Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

অবশেষে মুক্তির তারিখ প্রকাশ্যে

অবশেষে প্রকাশ্যে এল দক্ষিণী তারকা যশ অভিনীত ‘টক্সিক’। আগামী ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি। প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছিল মার্চ মাসে মুক্তি পাচ্ছে দক্ষিণী তারকা যশ অভিনীত ‘টক্সিক’।

অবশেষে মুক্তির তারিখ প্রকাশ্যে
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 অবশেষে প্রকাশ্যে এল দক্ষিণী তারকা যশ অভিনীত ‘টক্সিক’। আগামী ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি। প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছিল মার্চ মাসে মুক্তি পাচ্ছে দক্ষিণী তারকা যশ অভিনীত ‘টক্সিক’। তবে সেই সময় পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল ছবিটি। আরও একটি কারণও অবশ্য মনে করা হয়েছিল, সেই সময় মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি। ফলে বক্স অফিসের দ্বন্দ্ব এড়াতেই যশের এই সিদ্ধান্ত বলে মনে করা হয়। ঠিক হয় ৪ জুন মুক্তি পাবে ছবিটি। তবে সেটিও পিছিয়ে যায় নানা কারণে। অবশেষে রবিবার জানানো হল, এই ছবি মুক্তি পাবে আগামী ২৬ আগস্ট। যশ ছাড়াও গীতু মোহন দাস পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন কিয়ারা আদবানি, নয়নতারা, হুমা কুরেশি সহ আরও অনেক তারকা। ছবি ঘিরে দর্শক মহলে চর্চা তুঙ্গে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ