Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

শুধু রেজিস্ট্রিই যথেষ্ট নয়, ‘সপ্তপদী’ না হলে বিয়ে অসম্পূর্ণ: গুজরাত হাইকোর্ট

শুধু ম্যারেজ সার্টিফিকেটই যথেষ্ট নয়। সাত পাকে ঘোরা সহ ধর্মীয় প্রথামতো সমস্ত আচার-অনুষ্ঠান পালন করতে হবে।

শুধু রেজিস্ট্রিই যথেষ্ট নয়, ‘সপ্তপদী’ না হলে বিয়ে অসম্পূর্ণ: গুজরাত হাইকোর্ট
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: শুধু ম্যারেজ সার্টিফিকেটই যথেষ্ট নয়। সাত পাকে ঘোরা সহ ধর্মীয় প্রথামতো সমস্ত আচার-অনুষ্ঠান পালন করতে হবে। তাহলেই হিন্দু বিবাহে আইনি বৈধতা মিলবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে গুজরাত হাইকোর্ট। বিচারপতি ইলেশ ভোরা ও বিচারপতি আর টি ভাছানির ডিভিশন বেঞ্চে এসংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেখানে আদালত সাফ জানিয়েছে, রেজিস্ট্রেশন বিয়ের অন্যতম প্রমাণপত্র। কিন্তু, তা কখনই অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে ঘোরা সহ অন্যান্য প্রথার বিকল্প হতে পারে না। হাইকোর্টের মতে, বিয়েকে শুধুমাত্র নাচ-গানের অনুষ্ঠান বলে মনে করা উচিত নয়। এর আধ্যাত্মিক, সামাজিক, আইনি গুরুত্ব রয়েছে। যুবসম্প্রদায়কে বিচারপতিদের পরামর্শ, বিয়ের পিঁড়িতে বসার আগে এর দায়িত্ব-কর্তব্য ভালো করে বুঝে নিতে হবে।

Advertisement

জানা গিয়েছে, আমেদাবাদের কনের সঙ্গে বিয়ে হয়েছিল ব্রিটেনবাসী এক যুবকের। ম্যারেজ সার্টিফিকেটেও তাঁর নাম রয়েছে। কিন্তু  যুবকের অভিযোগ, না জানিয়েই বিয়ের নথিতে সই 
করানো হয়েছিল। তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে। যুবক বেঁকে বসায় গুজরাতের ফ্যামিলি কোর্টের দ্বারস্থ হয় কনের পরিবার। সেখানে যুবকের দাবি খারিজ করে দেন বিচারক। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন ‘বর’। সেই মামলাতেই হিন্দুমতে বিয়ের বৈধতা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে আদালত।   

Advertisement
সম্পর্কিত সংবাদ