Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নবম-দশমের নিয়োগ: তথ্য যাচাইয়ে বিজ্ঞপ্তি

অবশেষে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় (দ্বিতীয় এসএলএসটি) উত্তীর্ণ শেষ তিনটি বিষয়ের প্রার্থীদের তথ্য যাচাইয়ের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন।

নবম-দশমের নিয়োগ: তথ্য যাচাইয়ে বিজ্ঞপ্তি
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় (দ্বিতীয় এসএলএসটি) উত্তীর্ণ শেষ তিনটি বিষয়ের প্রার্থীদের তথ্য যাচাইয়ের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন। ইংরেজি, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাই বাকি ছিল। ৩০ জুলাই থেকে এই প্রার্থীদের তথ্য যাচাই শুরু হবে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেতা বৃন্দাবন ঘোষ বলেন, ‘এই ঘোষণাকে স্বাগত। তবে, ৩১ আগস্ট পর্যন্ত আমাদের চাকরির মেয়াদ রয়েছে। যে গতিতে নিয়োগ প্রক্রিয়া চলছে, তাতে নিশ্চিত যে সেই সময়ের মধ্যে তা শেষ হবে না। এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে বাড়তি সময়সীমা কবে চায়, সেটাই দেখার। আমাদের চাকরিতে ছেদ পড়লে আমরা সার্ভিস কন্টিনিউয়েশনও পাব না। এছাড়া, আনটেন্টেড বা যোগ্য যে শিক্ষকরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হননি, তাঁদের নিয়ে সরকারের কোনো ঘোষণা নেই। আমরা উদ্বেগে রয়েছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ