Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬

বিদেশে চাকরি দেওয়ার নামে ভুয়ো প্রতিশ্রুতি নিয়োগ সংস্থার! চাকরিপ্রর্থীদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট

বিদেশে চাকরি দেওয়ার নামে ভুয়ো প্রতিশ্রুতি নিয়োগ সংস্থার! চাকরিপ্রর্থীদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট
  • ১৭ জুলাই, ২০২৬ ০৫:২৬
Prefer us on Google

মুম্বই, ১৭ জুলাই: দেশে বেকারত্বের শিকার বহু মানুষ। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রতারকরা চাকরির প্রলোভন দেখিয়ে চাকরিপ্রর্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এমন ঘটনা নতুন নয়। এবার বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ১৩০-এরও বেশি চাকরিপ্রার্থীর কাছ থেকে মোট ৫২.৬৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠে এল মহারাষ্টের থানে জেলায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই প্রতারণার ঘটনা গুলি ঘটে। অভিযুক্তরা কল্যাণ এলাকার ‘আল-লিমরা ইন্টারন্যাশনাল’ নামে একটি নিয়োগ সংস্থার মাধ্যমে বিদেশে আকর্ষণীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা এবং পাসপোর্ট সংগ্রহ করে। কিন্তু সময় গড়ালেও চাকরির হদিশ পাননি চাকরীপ্রর্থীরা। এর পরেই সন্দেহ হতেই এক চাকরীপ্রার্থীর অভিযোগের ভিত্তিতে মহাত্মা ফুলে চৌক থানায় একটি মামলা রুজু করা হয়। অভিযোগে বলা হয়, সংস্থাটি বিদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনও চাকরির ব্যবস্থা করেনি। পরে চাকরিপ্রার্থীরা যোগাযোগ করার চেষ্টা করলে দেখতে পান, সংস্থার অফিস বন্ধ হয়ে গিয়েছে। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর বিনোদ পাটিল জানান, এখনও পর্যন্ত ১৩০ এরও বেশি ব্যক্তি এই প্রতারণার শিকার হয়েছেন। অনেকেই শুধু টাকা নয়, এই চক্করে নিজেদের পাসপোর্টও হারিয়েছেন।  এখনও পর্যন্ত তদন্তে মোট ৫২ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকার প্রতারণার তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আটজনের খোঁজে তল্লাশি চলছে এবং গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ