Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রেকর্ড! ১০ দিনে বেআইনি পার্কিংয়ে ২৭২০১ মামলা

চোখ কপালে ওঠার মতোই পরিসংখ্যান। নতুন সরকার গঠনের পর বেআইনি পার্কিং নিয়ে কড়া লালবাজার। ট্রাফিক বিভাগের পরিসংখ্যান বলছে, শেষ ১০ দিনে শহরে বেআইনি পার্কিংয়ের অভিযোগে মোট ২৭ হাজার ২০১টি মামলা রুজু করল কলকাতা পুলিশ।

রেকর্ড! ১০ দিনে বেআইনি পার্কিংয়ে ২৭২০১ মামলা
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোখ কপালে ওঠার মতোই পরিসংখ্যান। নতুন সরকার গঠনের পর বেআইনি পার্কিং নিয়ে কড়া লালবাজার। ট্রাফিক বিভাগের পরিসংখ্যান বলছে, শেষ ১০ দিনে শহরে বেআইনি পার্কিংয়ের অভিযোগে মোট ২৭ হাজার ২০১টি মামলা রুজু করল কলকাতা পুলিশ। ট্রাফিক গার্ড, স্পেশাল রেইড শাখা, থানা মিলিয়ে বিপুল সংখ্যক গাড়ি, বাইককে জরিমানা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সূত্রের খবর, শেষ ২৫ বছরে কলকাতা পুলিশের ইতিহাসে মাত্র ১০ দিনে এত বিপুল সংখ্যক বেআইনি পার্কিংয়ের মামলা হয়নি। যা একবাক্যে ‘রেকর্ড’ বলেই মানছে লালবাজারের অন্দরমহল। সবচেয়ে বেশি মামলা হয়েছে সাউথ ট্রাফিক গার্ড এলাকায়। এই এলাকায় ৮ মে থেকে ১৭ মে পর্যন্ত ৪,১৫৭টি কেস হয়েছে। যা শহরের মধ্যে সর্বোচ্চ। বেআইনি পার্কিংয়ের অভিযোগে দ্বিতীয় স্থানে হেড কোয়ার্টার ট্রাফিক গার্ড। তৃতীয় স্থানে রয়েছে হাওড়া ব্রিজ ও ইস্ট ট্রাফিক গার্ড এলাকা। ১০ দিনে দু’টি ট্রাফিক গার্ড এলাকায় মামলার সংখ্যা ১,৮০৭। অন্যদিকে, এই ১০ দিনে বিনা হেলমেটের কারণে ১৬,৩০৫টি দ্বিচক্র যানকে জরিমানা করা হয়েছে। পার্ক সার্কাস, কড়েয়া, তপসিয়া এলাকায় হেলমেট না পরার প্রবণতা সবচেয়ে বেশি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ