Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পরপর দুটি বাইকে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ৪, আহত ১

বাঁকুড়ার জয়পুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় ৪ জন নিহত। আহত ১, চিকিৎসাধীন। এই মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত পড়ুন।

পরপর দুটি বাইকে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ৪, আহত ১
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১২
Prefer us on Google

বেপরোয়া গাড়ির পর পর ধাক্কায় দুটি বাইকের মোট চারজনের মৃত্যু হল। শনিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বাঁকুড়ার জয়পুরের সলদা এলাকায়। বিষ্ণুপুর-আরামবাগ রাস্তায়। মৃতদের নাম পল্লব সাঁতরা ১৯ বছর, বাড়ি জয়পুরের বৈতল গ্রামে, অনন্ত সাঁতরা ২০ বছর, বাড়ি জয়পুরের সুপুর মেটে পাড়ায়, উজ্জ্বল বায়েন, বয়স ২৪ বছর, তাঁরও বাড়ি জয়পুর থানার সুপুর মেটে পাড়ায় এবং রানা ওরফে বাপি রুইদাস। আহত একজন সৌরভ রুইদাস বিষ্ণুপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে দুটি বাইকে মোট পাঁচজন ছিলেন। জয়পুর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ