সংবাদদাতা, বালুরঘাট: বিজেপির বর্তমান, প্রাক্তন সভাপতি এবং গুরুত্বপূর্ণ কার্যকর্তাদের বিধানসভা ঘুরে দেখানো হবে। বিধানসভার কাজ কীভাবে হয়, তা দেখাতে কলকাতায় নিয়ে যাওয়া হবে জেলার কার্যকতাদের। আগামী অধিবেশনেই এই সুযোগ পাবেন বিজেপির নেতাকর্মীরা। শনিবার বালুরঘাটে এসে বিজেপির কার্যকর্তাদের এই প্রতিশ্রুতি দেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। তার জন্য তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন বিজেপির কার্যকতাদের। শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয়, রাজ্যের সমস্ত জেলা থেকে নেতাকর্মীদের এই সুযোগ করে দেওয়া হবে বলে স্পিকার আশ্বাস দিয়েছেন। বালুরঘাটের রবীন্দ্র ভবনে দলীয় কর্মীদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি।



