Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শ্রদ্ধাজ্ঞাপন এমবাপেদের

নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই সংখ্যাটা হাজার পেরিয়েছে। আহত আরও কয়েকগুণ। প্রাকৃতিক বিপর্যয়ে প্রয়াতদের এবার বিশেষ শ্রদ্ধা জানাল রিয়াল মাদ্রিদ।

শ্রদ্ধাজ্ঞাপন এমবাপেদের
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই সংখ্যাটা হাজার পেরিয়েছে। আহত আরও কয়েকগুণ। প্রাকৃতিক বিপর্যয়ে প্রয়াতদের এবার বিশেষ শ্রদ্ধা জানাল রিয়াল মাদ্রিদ। রবিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মালাগার মুখোমুখি হয়েছিল হোসে মরিনহো ব্রিগেড। নেপালে প্রয়াতদের শ্রদ্ধাজ্ঞাপন করে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেন দু’দলের ফুটবলাররা। তাতে শামিল হয়েছিলেন দর্শকেরাও। একইসঙ্গে নেপালে হড়পা বানে প্রয়াতদের পরিবারকে সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো পোস্ট করে রিয়াল। উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন ভেনেজুয়েলায় ভূমিকম্পে দুর্গতদের পাশে দাঁড়িয়েছিল ফুটবলমহল। এবার নেপালের ঘটনায় পরিপ্রেক্ষিতে সেই ছবিই আরও একবার দেখা গেল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ