Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জমি দখল ও অবৈধভাবে বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক রিয়েল এস্টেট এজেন্ট

মহারাষ্টের পালঘরে জমি দখল এবং অবৈধভাবে বিক্রির অভিযোগে এক রিয়েল এস্টেট এজেন্টকে গ্রেপ্তার করল পুলিশ

জমি দখল ও অবৈধভাবে বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক রিয়েল এস্টেট এজেন্ট
  • ৮ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

পালঘর, ৮ এপ্রিল: মহারাষ্ট্রর পালঘরে জমি দখল এবং অবৈধভাবে বিক্রির অভিযোগে এক রিয়েল এস্টেট এজেন্টকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের নাম সুরেন্দ্র প্রতাপ সিং(৪৮)।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে রাজাবলি গ্রামে অভিযুক্তর প্রায় ৫.২৫ একর জমি দখল করা রয়েছে। মহারাষ্ট্রের পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,  জমি মালিকের সঙ্গে  চুক্তি অনুযায়ী লেনদেন সম্পন্ন না করেই অভিযুক্ত জমিটি এক বিল্ডারের কাছে বিক্রি করে দেন।  পরবর্তীকালে ওই জমিগুলিতে এক অবৈধ বাসস্থান নির্মাণ করা হয়, সেইগুলিকে সুরেন্দ্র প্রতাপ সিং বিক্রি করে জমির মালিক ও ক্রতা উভয়ের সঙ্গে প্রতারণা করেন।

অভিযোগকারীরা যখন তাদের জমির দাবি করে অভিযুক্তের কাছে যান, তখন তাদের গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওয়ালিভ থানায় সুরেন্দ্র প্রতাপের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ১০ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে অভিযুক্তের নামে আরও অন্তত ১১টি মামলা রয়েছে। অভিযুক্ত আরও কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ