Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্বিঘ্নে চলছে ১৫ বুথে পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তার ঘেরাটোপে সকাল থেকে ভোটগ্রহণ চলছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে। বাকি চারটি ডায়মন্ডহারবার নিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

নির্বিঘ্নে চলছে ১৫ বুথে পুনর্নির্বাচন
  • ২ মে, ২০২৬ ১২:০৫
Prefer us on Google

কলকাতা, ২ মে: অনিয়মের অভিযোগ। আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনার দু’টি বিধানসভা ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। দু’দিনের ব্যবধানে দ্বিতীয়বার ভোটের লাইনে দাঁড়াতে হচ্ছে ভোটারদের। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৫.৫৭ শতাংশ।

Advertisement

কড়া নিরাপত্তার ঘেরাটোপে সকাল থেকে ভোটগ্রহণ চলছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে। বাকি চারটি ডায়মন্ডহারবার নিধানসভা কেন্দ্রের অন্তর্গত। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডারমন্ড হারবারের যে চারটি কেন্দ্রে পুনর্নির্বাচন চলছে, সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে। শুরুর দিকে বুথগুলি মূলত ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোনো গন্ডগোলের খবর নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ