Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরে পুরভোটে পুনর্নির্বাচন: ৪ আসনেই জয়ী কংগ্রেস

রাজস্থানের চারটি পুরসভার ৯টি ওয়ার্ডের পুনর্নির্বাচনে বড়ো জয় কংগ্রেসের। ৬টিতে জিতেছে হাত শিবির।

জয়পুরে পুরভোটে পুনর্নির্বাচন: ৪ আসনেই জয়ী কংগ্রেস
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: রাজস্থানের চারটি পুরসভার ৯টি ওয়ার্ডের পুনর্নির্বাচনে বড়ো জয় কংগ্রেসের। ৬টিতে জিতেছে হাত শিবির। এরমধ্যে চারটিই জয়পুর পুরসভার। অন্যদিকে, বিজেপি জিতেছে তিনটি ওয়ার্ডে। জানা গিয়েছে, নির্বাচনের দিন ইভিএমে সমস্যা দেখা দেওয়ার ১০টি ওয়ার্ডে ভোটগ্রহণ বন্ধ ছিল। এরমধ্যে জয়পুরের চারটি, কোটার তিনটি,  সাকেতের দু’টি ও যোধপুরে একটি ওয়ার্ড রয়েছে। 

Advertisement

পরিসংখ্যান অনুযায়ী, সবমিলিয়ে ৩০৯টি পুরসভার ১০ হাজার ২৪৪টি ওয়ার্ডে ভোট হয়েছিল। তারমধ্যে ১০টি আসনে পুনর্নির্বাচন ঘোষণা করেছিল কমিশন। বৃহস্পতিবার সেগুলির ফলাফল বেরিয়ে যাওয়ায় পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ্যে চলে এল। তাতে সার্বিকভাবে এগিয়ে রয়েছে গেরুয়া শিবিরই। বিজেপির দখল করেছে ৪ হাজার ১৮২ ওয়ার্ড। কংগ্রেস জিতেছে ৩ হাজার ৬১৯টিতে। পিছিয়ে নেই নির্দলরাও। তারা ২ হাজার ২৭৩টি আসনে জয় পেয়েছে। আরএলপি, আপ, সিপিএম, বিএসপি ও ভারত আদিবাসী পার্টি জিতেছে যথাক্রমে ৬৩, ৪২, ৩৮, ১৯ ও ৮টি ওয়ার্ডে।  আগামী ২১ সেপ্টেম্বর মেয়র ও চেয়ারপার্সন পদে ভোটাভুটি হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ