Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোটা জরিমানা রবি অশ্বিনের

অখেলোয়াড়োচিত আচরণের জন্য শাস্তি পেলেন রবিচন্দ্রন অশ্বিন। মোটা অঙ্কের জরিমানা হল তাঁর। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া অফস্পিনার রবিবার তামিলনাডু প্রিমিয়ার লিগে আউট হয়ে অসন্তোষ প্রকাশ করেন।

মোটা জরিমানা রবি অশ্বিনের
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: অখেলোয়াড়োচিত আচরণের জন্য শাস্তি পেলেন রবিচন্দ্রন অশ্বিন। মোটা অঙ্কের জরিমানা হল তাঁর। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া অফস্পিনার রবিবার তামিলনাডু প্রিমিয়ার লিগে আউট হয়ে অসন্তোষ প্রকাশ করেন। এলবিডব্লুয়ের সিদ্ধান্তের প্রতিবাদে মহিলা আম্পায়ারের কাছে ক্ষোভ প্রকাশের পর নিজের শরীরে ব্যাটের বাড়ি মারেন তিনি। ড্রেসিং-রুমে ফেরার পথে ছুড়ে ফেলেন গ্লাভসও। ডাগ-আউটে ফিরেও করতে থাকেন অঙ্গভঙ্গি। ডিন্ডিগুল ড্রাগনস দলের ক্যাপ্টেনের এমন আচরণ নিয়ে শুরু হয়েছিল চর্চা। এজন্যই তাঁর ম্যাচ ফি’র মোট ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এরমধ্যে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষের জন্য কাটা হয়েছে ম্যাচ ফি’র ১০ শতাংশ। বাকিটা কাটা হয়েছে ব্যাটের বাড়ি মারা ও গ্লাভস ছুড়ে ফেলার জন্য। এই শাস্তি অশ্বিন মেনে নিয়েছেন বলেও জানিয়েছেন তামিলনাডু প্রিমিয়ার লিগের এক কর্তা।  উল্লেখ্য, দেশের হয়ে ১০৬ টেস্ট, ১১৬ ওডিআই এবং ৬৫ টি-২০ খেলেছেন তিনি। ৩৮ বছর বয়সির পকেটে রয়েছে মোট ৭৬৫ আন্তর্জাতিক উইকেট। ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ব্যাট হাতে অশ্বিনের সংগ্রহ ৪৩৯৪ রান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ