Bartaman Logo
১৪ জুন, ২০২৬

ভোটের মুখে রবি বন্দনা মোদির

বঙ্গ ভোটের শেষ দফার আগে মন কি বাতের অনুষ্ঠানে বাঙালির মন জিততে রবি ঠাকুর স্মরণে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, গুরুদেব শুধু বিখ্যাত লেখক ও চিন্তাবিদই ছিলেন না, একাধিক উল্লেখযোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।

ভোটের মুখে রবি বন্দনা মোদির
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বঙ্গ ভোটের শেষ দফার আগে মন কি বাতের অনুষ্ঠানে বাঙালির মন জিততে রবি ঠাকুর স্মরণে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, গুরুদেব শুধু বিখ্যাত লেখক ও চিন্তাবিদই ছিলেন না, একাধিক উল্লেখযোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। গ্রামের উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য শিল্পের পক্ষে সওয়াল করে গিয়েছেন। রবীন্দ্রসংগীত আজও বিশ্বজুড়ে সমাদৃত। শান্তিনিকেতন সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মোদি বলেন, অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে বিশ্বভারতী গড়ে তুলেছিলেন গুরুদেব। তাঁকে শ্রদ্ধা জানাই। অথচ সাম্প্রতিক সময়েই বিজেপি নেতারা একাধিকবার রবীন্দ্রনাথকে অসম্মান করতে পিছপা হননি। কখনও তাঁরা বলেছেন, রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত আসলে ইংরেজদের তোষামোদ করতে লেখা হয়েছিল। এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমকে তুলে ধরতে রবি ঠাকুরকে খাটো করা হয়েছিল। কিন্তু এবার বঙ্গ ভোটে বাঙালির চিরন্তন আবেগকেই হাতিয়ার করেই রাজ্যের মানুষের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি জনগণনায় সহযোগিতা করতে দেশবাসীর কাছে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ছিল মোদির ১৩৩তম রেডিয়ো অনুষ্ঠান ‘মন কি বাত’। তিনি বলেন, ‘বিশ্বে সর্ববৃহৎ জনগণনার কাজ শুরু হয়েছে। ডিজিটাল মাধ্যমে কাজ চলছে। জনগণনা কর্মসূচি শুধু সরকারি কর্মকাণ্ড নয়, সকল নাগরিকের অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ