Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রেশন না পাওয়ায় শালতোড়ায় বিক্ষোভ

রেশন সামগ্রী না পাওয়ায় শুক্রবার শালতোড়ার গোগরায় গ্রাহকরা বিক্ষোভ দেখালেন। টুলুরানি দাস, অজিত মণ্ডল, দীপেন বাউরিরা জানান, গতবছর ডিসেম্বর মাস থেকেই রেশন সামগ্রী বণ্টন অনিয়মিত হয়ে পড়েছে

রেশন না পাওয়ায় শালতোড়ায় বিক্ষোভ
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রেশন সামগ্রী না পাওয়ায় শুক্রবার শালতোড়ার গোগরায় গ্রাহকরা বিক্ষোভ দেখালেন। টুলুরানি দাস, অজিত মণ্ডল, দীপেন বাউরিরা জানান, গতবছর ডিসেম্বর মাস থেকেই রেশন সামগ্রী বণ্টন অনিয়মিত হয়ে পড়েছে। জানুয়ারি মাস থেকে অনেকেই সামগ্রী পাননি। ডিলারের কাছে গেলে তাঁদের হাতে টোকেন ধরিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, পরে ‘দুয়ারে রেশন’ কর্মসূচিতে সামগ্রী দেওয়া হবে। কিন্তু আর তা দেওয়া হচ্ছে না। কখনও কখনও চাল দেওয়া হলেও প্রাপ্য অন্য সামগ্রী থেকে গ্রাহকদের বঞ্চিত করা হচ্ছে। এর আগেও গ্রাহকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। সমস্যার সুরাহা না হওয়ায় তাঁরা ফের বিক্ষোভ দেখালেন।

Advertisement

অভিযুক্ত রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। বিক্ষোভ খবর শুনে পঞ্চায়েত ও খাদ্যদপ্তরের তরফে অন্য এক ডিলারকে রেশন সামগ্রী বণ্টনের জন্য ওই এলাকায় পাঠানো হয়। রাজকুমার লায়েক নামে ওই রেশন ডিলার বলেন, আমাদের এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। সেইমতো আমরা নিজ নিজ এলাকায় রেশন দিই। কেন সমস্যা হচ্ছে, তা খাদ্য দপ্তর বলতে পারবে।
বাঁকুড়া জেলা খাদ্য নিয়ামক শেখ আলিমুদ্দিন বলেন, সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে খাদ্যদপ্তরের স্থানীয় পরিদর্শকের সঙ্গে আলোচনা করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ