Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক রেশন ডিলারদের

সংসদের আসন্ন বাদল অধিবেশন চলাকালীন দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের ‘জনস্বার্থ বিরোধী’ নীতির বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি নিল রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন।

কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক রেশন ডিলারদের
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংসদের আসন্ন বাদল অধিবেশন চলাকালীন দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের ‘জনস্বার্থ বিরোধী’ নীতির বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি নিল রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। দিল্লিতে তাদের কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি হবে ১৪ সেপ্টেম্বর। সোমবার মহাজাতি সদনে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন’-এর জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা প্রতিনিধিদের মধ্যে ছিলেন সংগঠনের সহসভাপতি প্রহ্লাদ ভাই মোদি, যিনি সম্পর্কে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই। 

Advertisement

এই বিষয়টি নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, রেশন গ্রাহক ও ডিলারদের স্বার্থে আন্দোলন সংগঠিত করা হবে দেশজুড়ে। একদিকে কেন্দ্রীয় সরকার রেশন গ্রাহকদের বরাদ্দ কমিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ‘ রেশন ডিলারদের ন্যায্য প্রাপ্য থেকেও বঞ্চিত করছে সরকার। ডিলারদের মাসে অন্তত ৫০ হাজার টাকা আয়ের ব্যবস্থা করার দাবি আমাদের দীর্ঘদিনের। কিন্তু তা মানা হচ্ছে না। দেশের সব মানুষকে রেশন ব্যবস্থার মধ্যে না এনে প্রাপকের সংখ্যা ও বরাদ্দ কমানোর জন্য সক্রিয় কেন্দ্র। এর বিরুদ্ধে ২০ জুলাই থেকে শুরু হওয়া সংসদের অধিবেশন চলাকালীন সমস্ত রাজ্যে ব্লক থেকে জেলা পর্যায়ে আন্দোলন হবে। এক্ষেত্রে রাজ্য পর্যায়ে আন্দোলন হবে ১৭ আগস্ট। তারপরই কেন্দ্রীয় স্তরে আন্দোলন হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ