Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়াজুড়ে সাড়ম্বরে পালিত হল রথযাত্রা, ভিড় হাজার হাজার মানুষের

শুক্রবার নদীয়া জেলাজুড়ে সাড়ম্বরে পালিত হল রথযাত্রা। নদীয়া জেলার প্রশাসন জেলা পরিষদের মিটিং হলে দীঘার রথযাত্রা দেখানোর ব্যবস্থা করে।

নদীয়াজুড়ে সাড়ম্বরে পালিত হল রথযাত্রা, ভিড় হাজার হাজার মানুষের
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শুক্রবার নদীয়া জেলাজুড়ে সাড়ম্বরে পালিত হল রথযাত্রা। নদীয়া জেলার প্রশাসন জেলা পরিষদের মিটিং হলে দীঘার রথযাত্রা দেখানোর ব্যবস্থা করে। কৃষ্ণনগর পুরসভা ও ব্লক প্রশাসন দীঘার রথযাত্রা দেখায়। এছাড়াও কৃষ্ণনগর-১ ব্লকের রুই পুকুর রথযাত্রা হয়। প্রায় তিনশো বছর ধরে চলছে এই রথযাত্রা। এদিন বিকেলের দিকে হরিহর ক্ষেত্র থেকে সুবর্ণবিহার পর্যন্ত রথযাত্রা হয়। পাশাপাশি কৃষ্ণগঞ্জের মাজদিয়াতেও রথযাত্রা পালিত হয়। অন্যদিকে রানাঘাটের মূল রথযাত্রা হবিবপুরের ইসকনের রথ। প্রতিবছর এই রথযাত্রার কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম হয়। প্রতি বছরের মতন এই বছরেও হবিবপুর ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। ১২ নম্বর জাতীয় সড়ক হয়ে তা এসে পৌঁছয় রানাঘাটের স্বাস্থ্য উন্নতি ময়দানে মাসির বাড়ি। রথযাত্রা চলাকালীন হাজার হাজার মানুষের ভিড় হয়েছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাখা হয়েছিল কড়া নিরাপত্তা। এদিকে, বিপুল জনসমাগম দেখা গিয়েছে বীরনগরের মুখোপাধ্যায় বাড়ির রথে। ১২ ফুট উচ্চতা বিশিষ্ট পিতলের রথ ধাতব শিল্পের অনন্য উদাহরণ। এছাড়াও শান্তিপুরের একাধিক জায়গায় রথযাত্রাকে কেন্দ্র করে বিপুল জনসমাগম দেখা গিয়েছে। তেহট্টের ঐতিহ্যবাহী কৃষ্ণ রায়ের মন্দিরের প্রাচীন রথযাত্রা ঘিরে চরম উন্মাদনা মানুষের মধ্যে। মন্দির থেকে রথে চেপে পরিক্রমা করেন কৃষ্ণরায়। আর সঙ্গে ছিল  হাজার হাজার ভক্ত। রথযাত্রা উপলক্ষ্যে মন্দির চত্বরে বসেছে মেলা। মাটির পুতুল থেকে জিলিপি, পাপড়ের দোকানে ভিড় ছিল। রথ বেরনোর আগে পরম্পরা অনুযায়ী পালন করা হয়েছে বেশকিছু নিয়ম। পাশাপাশি, ৫২ তম বর্ষে এ বছর কৃষ্ণনগরেথ শক্তিনগর মাঠের শক্তি মন্দিরের রথে এবছর বেশ ভালোই ভিড় হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে পুজো সম্পন্ন হওয়ার পর বিগ্রহগুলো রথে উঠেছে এবং দিনভর সারা মাঠ পরিক্রমণ করছে। রীতি মেনেই প্রভুকে রথে ওঠার আগে খিচুড়ি ভোগ ও রথ থেকে নামার পর শীতল ভোগ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্যও ছিল প্রসাদের ব্যবস্থা। তবে বৃষ্টির জন্য ব্যবসায়ীদের মুখ একটু ভার। পাশাপাশি স্বপ্নাদেশ থেকে পাওয়া কৃষ্ণনগর কুঞ্জ কুঠির গৌড়ীয় মঠের রথ খুব সুন্দর ভাবে আয়োজন হয়েছে। জনসমাগম ছিল দেখার মতো। সারাদিন গৌড়ীয় মঠে সংকীর্তন এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা উৎসবের আয়োজন হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ