Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতারাতি ‘রেট কার্ড’ উঠল বিজয়গড় রিকশ স্ট্যান্ড থেকে, ‘বর্তমান’-এর খবরের জের

এ যেন ছিল রুমাল আর হয়ে গেল বেড়াল! দিন কয়েক আগেই বিজয়গড়ের পূর্বাচল ক্লাবের সামনের রিকশ স্ট্যান্ডের পদ্মছাপ বোর্ডে রেট কার্ড বসানো হয়েছিল।

রাতারাতি ‘রেট কার্ড’ উঠল বিজয়গড় রিকশ স্ট্যান্ড থেকে, ‘বর্তমান’-এর খবরের জের
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ যেন ছিল রুমাল আর হয়ে গেল বেড়াল! দিন কয়েক আগেই বিজয়গড়ের পূর্বাচল ক্লাবের সামনের রিকশ স্ট্যান্ডের পদ্মছাপ বোর্ডে রেট কার্ড বসানো হয়েছিল। সেই খবর বুধবার ‘বর্তমান’-এ প্রকাশিত হয়েছিল। খবর প্রকাশিত হওয়ার পর, তার জেরেই এদিন দুপুরের দিকে সেই রিকশ স্ট্যান্ডে গিয়ে দেখা গেল, রেট কার্ড উধাও। পদ্ম ছাপ দেওয়া ‘জাতীয়তাবাদী রিস্কা ইউনিয়ন’ (বানান অপরিবতর্ত) বোর্ডটি রয়েছে। যেখানে রিকশর ভাড়া লেখা রয়েছে। আর পাশে সাদা ল্যামিনেশন করা কাগজের উপর কালো কালিতে লেখা রেট কার্ড উধাও। কে বা কারা শুধু ওই কার্ডটি খুলে নিয়ে চলে গেলেন? 

Advertisement

যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে এই বিষয়ে মঙ্গলবার ফোন করা হয়েছিল। তিনি বলেছিলেন, ছবি পাঠালে গোটা বিষয়টা জেনে জানাবেন। তারপর তিনি বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েন। এদিন রিকশর বোর্ডে রেট কার্ড উধাও হয়ে যাওয়ার পরেও তাঁকে ফোন করা হয়েছিল। কিন্তু এদিনও তিনি নিরুত্তর থেকেছেন। আচমকা রেট কার্ড উধাও দেখে স্থানীয়রাও অবাক। তাঁদেরও প্রশ্ন, কে খুলে নিয়ে গেলেন? নিঃসন্দেহে রিকশচালকরা খানিক হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। যদিও সিপিএম নেতাদের বক্তব্য, বিজয়গড়ে তো রেট কার্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল। অন্যান্য এলাকায় তো ইতিমধ্যে এই ধরনের অলিখিত ফতোয়া জারি হয়েছে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ