৪০০ পরিবারের মুদিখানার খরচ সামলাবেন রশ্মিকা
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চরিত্রের জন্য নিজেদের আচরণে বদলের কথা মাঝেমধ্যেই বলে থাকেন অভিনেতারা। তবে সেই চরিত্র কতজনকেই বা বদলাতে পারে? রশ্মিকা মান্ধানা অবশ্য একটু আলাদা। বহুদিন ধরেই তিনি সামাজিক কাজে জড়িয়ে রয়েছেন। এবার অভিনেত্রী চালু করলেন প্রজেক্ট অন্নপূর্ণা। এর অধীনে ৪০০ পরিবারের মাসিক মুদিখানা সরবরাহের দায়িত্ব নিলেন তিনি। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ঘোষণা সামনে আসতেই রশ্মিকার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর ‘রানাবলী’। সেই সিনেমায় রশ্মিকা ‘জয়াম্মা’ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। প্রোটাগনিস্ট রানাবলীর স্ত্রী জয়াম্মা। ঊনবিংশ শতকে চেন্নাইতে দুর্ভিক্ষের পটভূমিতে এই সিনেমা তৈরি। রশ্মিকা জানিয়েছেন, ‘চরিত্রের মধ্যে এমনকিছু রয়েছে, যাতে আমি প্রভাবিত। অনেকেই জিজ্ঞাসা করেছেন, জয়াম্মার সঙ্গে রশ্মিকার কোনো মিল আছে কি না। আমি বলছি এই চরিত্র আমাকে বদলে দিয়েছে।’ 

Advertisement